Cervical Cancer Vaccine : রাজ্যে সারভাইকল ক্যান্সারের টিকাকরণ শুরু ! কেন হয় এই রোগ? ভ্যাক্সিনের ক’টি ডোজ? কারা নেবেন?

Cervical Cancer Vaccine : প্রতি বছর বহু মহিলা সার্ভাইক্যাল ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং অনেকের মৃত্যু  হচ্ছে। চিকিৎসকদের মতে, সময়মতো HPV ভ্যাকসিন নিলে এই ক্যান্সারে অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

রাজ্যে সারভাইকল ক্যান্সারের টিকাকরণ শুরু ! কেন হয় এই রোগ? ভ্যাক্সিনের ক’টি ডোজ? কারা নেবেন?

কলকাতা : সার্ভাইক্যাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সার বর্তমানে মহিলাদের মধ্যে দ্রুত বাড়তে থাকা একটি গুরুতর অসুখ। প্রতি বছর বহু মহিলা এই রোগে আক্রান্ত হচ্ছেন এবং অনেকের মৃত্যু  হচ্ছে। চিকিৎসকদের মতে, সময়মতো HPV ভ্যাকসিন নিলে এই ক্যান্সার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

কেন্দ্রীয় সরকার আগেই বিনামূল্যে HPV টিকাকরণ কর্মসূচি শুরু করেছিল। এবার পশ্চিমবঙ্গেও শুরু হল সেই প্রকল্প। শনিবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে মোট ৭ লক্ষ ৭২ হাজার ৬৫০ ডোজ HPV ভ্যাকসিন এসেছে, যা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কেন এই টিকাকরণ গুরুত্বপূর্ণ, কয়টি ডোজ, কীভাবে কাজ করে, বিস্তারিত জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক অগ্নিমিতা গিরি। 

HPV কী? কেন এই ভ্যাকসিন এত গুরুত্বপূর্ণ?

HPV বা Human Papilloma Virus হল এক ধরনের ভাইরাস, যা দীর্ঘদিন শরীরে থাকলে সার্ভাইক্যাল ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। মূলত এই ভাইরাসের সংক্রমণের কারণেই জরায়ুমুখে ক্যান্সার তৈরি হয়। চিকিৎসকদের মতে, HPV ভ্যাকসিন এই ভাইরাসের সংক্রমণ আটকাতে সাহায্য করে। ফলে ভবিষ্যতে সার্ভাইক্যাল ক্যান্সারের ঝুঁকিও অনেকটাই কমে যায়।

সরকারি ভ্যাকসিন কয়টি ডোজে দেওয়া হবে?

সরকারি কর্মসূচিতে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য এক ডোজ HPV ভ্যাকসিন দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই এক ডোজও অত্যন্ত কার্যকর।                                  

বেসরকারি ক্ষেত্রে HPV ভ্যাকসিনের ডোজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *