Lagnajita Chakraborty on Swarup Biswas: স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরে, লগ্নজিতা বলেন, ‘আর জি করের ঘটনার পরে, সরকার আমায় ‘ব্যান’ করেন, মঞ্চে শো করতে গিয়েই সেটা প্রথম বুঝতে পেরেছিলাম।

‘RG করের প্রতিবাদ করেছি বলে ব্যান, আড়াই বছর মঞ্চে গান গাইতে পারিনি’, স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বললেন লগ্নজিতা”
কলকাতা: আরজি করে চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। পথে নেমেছিলেন বহু সাধারণ মানুষ, আর সেই ভিড়ে একেবারে সামনের সারিতে ছিলেন বহু টলি তারকারাও। তাঁরা পথে নেমেছেন, সাধারণ মানুষের মধ্যে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন, রাতের পর রাত জেগেছেন পথে বসে। সেই তালিকায় অন্যতম ছিলেন, সঙ্গীতশিল্পী লগ্নজিত চক্রবর্তী (Lagnajita Chakraborty)। আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন তিনি। সেই কারণে তাঁকে কাজ হারাতে হয়েছে, এই প্রসঙ্গ বারে বারেই তুলেছেন লগ্নজিতা। আর এবার, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পরে, ফের একবার সেই কঠিন সময় নিয়ে, কাজ না পাওয়া নিয়ে সরব হলেন লগ্নজিতা।
আরজি কর কাণ্ডের পরে আড়াই বছর মঞ্চেই উঠতে পারেননি লগ্নজিতা!