Anik Dutta New Film: নন্দনে নতুন করে ‘অপরাজিত’ দেখতে ভিড় জমিয়েছিলেন বহু দর্শক। এই সিনেমা যখন মুক্তি পেয়েছিল, তখন সাধারণ মানুষ প্রেক্ষাগৃহে ভিড় জমিয়ে দেখেছিলেন এই সিনেমা।

অবশেষে নন্দনে ‘অপরাজিত’, ‘অনীকদা সবসময় আমায় এগিয়ে দিতেন’, বলতে গিয়ে মঞ্চেই কেঁদে ফেললেন জিতু কমল
কলকাতা: একটা সময়ে তাঁর ছবি অনুমতি পায়নি, জায়গা পায়নি নন্দনে। সত্যজিৎ রায়কে (Satyajit Roy) নিয়ে সিনেমা, অথচ সেই সিনেমা দেখানো যায়নি নন্দনেই! অবশেষে, মুক্তির ৪ বছর পরে, নন্দনে এল, ‘অপরাজিত’। অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত এই সিনেমায়, মুখ্যভূমিকায় অভিনয় করেছেন জিতু কমল (Jeetu Kamal)। জিতুর অভিনয় ভূয়সী প্রশংসা পেয়েছিল, কার্যত ঘুরে দাঁড়িয়েছিল জিতুর কেরিয়ার। তবে সেই সিনেমা দেখানো যায়নি নন্দনে। তৎকালীন সরকারের থেকে অনুমতি পাওয়া যায়নি, নন্দনে অনীক দত্ত পরিচালিত সিনেমা দেখানোর। কারণটা সবারই জানা। চিরকালীন তৃণমূল বিরোধী অনীক, কখনও নিজের রাজনৈতিক ভাবনা লুকোননি। চিরকালই তিনি তৃণমূলের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সদ্য আবাসনের ছাদ থেকে পড়ে গিয়ে, প্রয়াত হন পরিচালক। আর তার বেশি কিছুদিন পরে, প্রথমবার নন্দনে জায়গা পেল অনীক দত্তের ছবি। আজ নন্দনে ছিল ‘অপরাজিত’-র প্রথম শো। হাজির ছিলেন, জিতু কমল (Jeetu Kamal)।
নন্দনে ‘অপরাজিত’, কেঁদে ফেললেন জিতু কমল