IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?

IND vs AFG: নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও আফগানিস্তান।

মুল্লানপুরে ভারতের অনুশীলন

Source : IANS

মুল্লানপুর: নিজেদের ইতিহাসে এই দ্বিতীয়বার লাল বলের ক্রিকেটে মুখোমুখি হতে চলেছে ভারত ও আফগানিস্তান (IND vs AFG)। শনিবার, ৬ জুন থেকে মুল্লানপুরে ভারত ও আফগানিস্তান নিজেদের সিরিজ়ে একটিমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামবে। সেই ম্যাচের পিচ, পরিবেশ কেমন হবে সেই বিষয়ে সকলেরই নজর রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক মুল্লানপুরের পিচের চরিত্র থেকে আবহাওয়ার পূর্বাভাস।

মুল্লানপুরের পিচে স্পিন এবং ফাস্ট বোলিং, দুই বিভাগের বোলারদেরই ভিন্ন ভিন্ন সময়ে সহায়তা পাওয়ার কথা। শুরুর দিকে ফাস্ট বোলাররা বল হাতে ভাল বাউন্স হবে এবং বল ভাল ক্যারি করবে  বলে মনে করা হচ্ছে। তবে ম্যাচ গড়ালে ভারতীয় পিচগুলির সাধারণ চরিত্র বজায় রেখে স্পিনাররা ম্য়াচে প্রভাব ফেলতে শুরু করবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *