Shyama Prasad Mukherjee Idol: শ্যামাপ্রসাদের সুউচ্চ মূর্তি তৈরি হবে রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, কত উঁচু, কোথায় বসবে?

Suvendu Adhikari on Shyama Prasad Mukherjee: পশ্চিমবঙ্গে তৈরি হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের সুবিশাল মূর্তি। ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: পশ্চিমবঙ্গে এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সুবিশাল মূর্তি তৈরির ঘোষণা। রবিবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকীতে ১২৫ ফুট উঁচু মূর্তি তৈরি করা হবে। কোথায় বসানো হবে ওই মূর্তি, তা যদিও এখনও খোলসা হয়নি। তবে মূর্তি-সহ একটি পার্ক তৈরির কথা জানিয়েছেন শুভেন্দু। শ্য়ামাপ্রসাদের পৈতৃক ভিটেয় স্মারক এবং লাইব্রেরি তৈরির ঘোষণাও করেছেন। (Suvendu Adhikari on Shyama Prasad Mukherjee)

রবিবার শ্যামাপ্রসাদের মূর্তি তৈরির ঘোষণা করলেন শুভেন্দু। শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে এই সিদ্ধান্ত বলে জানান। তিনি বলেন, “আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের ১২৫তম জন্মবার্ষিকী। আমার ঠিক করেছি, ১২৫ ফুট মূর্তি-সহ সুন্দর একটি পার্ক বানাব। হুগলিতে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেয় আমাদের সরকার জমি কিনে স্মারক, লাইব্রেরি বানাবে। অনেক পরিকল্পনা রয়েছে। কী ভাবে পশ্চিমবঙ্গের সৃষ্টি হল, ১৯৪৭ সালে তদানীন্তন কংগ্রেস কীভাবে বিভীষিকাময় দেশভাগ করেছিল…শ্যামাপ্রসাদ এবং স্বামী প্রণবানন্দ বঙ্গকে ভাগ করে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন। এই ইতিহাস ভুলিয়ে দেওয়া যাবে না। আমরা ভুলিয়ে দিতে দেব না। আপনাদের সহযোগিতা চাই।” (Shyama Prasad Mukherjee Idol)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *