Kolkata News: কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন আটক। বাড়ি থেকে বের করে নিয়ে গেল পুলিশ।

সন্দীপ সরকার, কলকাতা : আটক তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন, কলেজ স্ট্রিটের বাড়ি থেকে বের করে নিয়ে গেল পুলিশ। রবিবার সাতসকালে এই কাউন্সিলরের বাড়ি পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রায় সাড়ে ৫ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে আটক করা হয় তৃণমূল কাউন্সিলরকে। সকাল থেকে বাড়ির দরজা খোলেননি মহম্মদ জসিমউদ্দিন। অগত্যা চাবি তৈরির লোক নিয়ে আসে পুলিশ। ডুপ্লিকেট চাবি তৈরি করে পুলিশ বাড়ির দরজা খোলার ব্যবস্থা করার সময় গেট খুলে দেন তৃণমূল কাউন্সিলর। এরপর তাঁকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়। সেই সময় আশপাশে ভিড় করেছিলেন কিছু তৃণমূল সমর্থক। তারা বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়, ছত্রভঙ্গ করে। অন্যদিকে, তৃণমূল কাউন্সিলরকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার সময় ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। হাতে ডিম নিয়েও দাঁড়িয়ে ছিলেন অনেকে।
Shyama Prasad Mukherjee Idol: শ্যামাপ্রসাদের সুউচ্চ মূর্তি তৈরি হবে রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, কত উঁচু, কোথায় বসবে?